পুনরায় নমুনা সংগ্রহ করবে নাসার পারসিভিয়ারেন্স রোভার

১ সেপ্টেম্বর, ২০২১ ০১:১৬  
নমুনা সংগ্রহে প্রথমবারের চেষ্টায় ব্যর্থ হয়েছে নাসার পারসিভিয়ারেন্স রোভার। তবে সেটিই শেষ চেষ্টা নয়। পুনরায় মঙ্গলের মাটি ও পাথরের নমুনা সংগ্রহের অভিযান চালাবে রোভারটি। চলতি মাসে পারসিভিয়ারেন্স রোভার প্রথমবারের মতো পাথর ভেঙ্গে নমুনা সংগ্রহের চেষ্টা করে। কিন্তু পাথরের নমুনা খুবই ভঙ্গুর ছিলো। ফলে ফাঁকা টেস্ট টিউব নিয়ে প্রথম পদক্ষেপে ব্যর্থ হয় রোভারটি। নতুনভাবে নমুনা সংগ্রহের জন্য একটি পাথর চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞানীরা এই পাথরের নাম দিয়েছেন রোশেট। নমুনার জন্য এই পাথরটি উপযুক্ত কিনা সেটি যাচাইয়ের জন্য রোভারটি প্রথমে পাথরটিকে হালকা ভাঙবে। এরপর উপযুক্ত মনে হলে ড্রিল করে পেন্সিলের সমান নমুনা সংগ্রহ করা হবে। এবারের চেষ্টার সময় পারসিভিয়ারেন্সের একটি ক্যামেরা চালু থাকবে। ফলে পৃথিবীতে বসে নাসার বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারবেন যে নমুনা টিউবে সত্যিই নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা। মঙ্গলের জলবায়ূ জীবন ধারণের জন্য কখনো উপযোগী ছিলো কিনা এবং সেখানে কোনো জীবের অস্তিত্ব ছিলো কিনা সেটি জানার জন্য পারসিভিয়ারেন্সকে লাল গ্রহে পাঠিয়েছেন নাসার বিজ্ঞানীরা। নমুনা সংগ্রহ এখন পর্যন্ত অন্যান্য সকল কাজে সফলতা দেখিয়েছি রোভারটি। ডিবিটেক/বিএমটি